জয়রাম জয়গোবিন্দ।
এক বার শিবচতুর্দশীর দিন সকালে আমি ও উপেনভায়া ঠাকুরের নিকট বসিয়াছিলাম। হঠাৎ ঠাকুর আমাকে জিজ্ঞাসা করিলেন, "শিবরাত্রির পূজা করিবেন না? এই পূজা চারি প্রহরে চারি বার করিতে হইবে।” আমি বড়ই আনন্দিত হইয়া ঠাকুরকে বলিলাম, "এই পূজার পূজারী হইবেন এবার উপেনভায়া।" উপেনভায়া ভীত হইয়া কাঁদিয়া ফেলিলেন এবং বলিলেন, "আমি পূজা জানি না।” ঠাকুর তাঁহাকে আশ্বাস দিয়া বলিলেন, "পূজার জন্য আপনার চিন্তা করিবার কোন কারণ নাই। ঠাকুর তাঁহাকে পূজার কয়েকটি মন্ত্র বলিয়া দিলেন এবং পঞ্জিকায় কয়েকটি মন্ত্র দেখাইয়া কাগজে তুলিয়া লইতে বলিলেন। রাত্রিতে চারি প্রহরে চারি বার শ্রীশ্রীঠাকুরকে সেই ভাবে পূজা করা হইল। ভক্তগণের ইচ্ছায় প্রত্যেক প্রহরে পূজার সময় ঠাকুর নিজেই আসিয়া চেয়ারে বসিতেন। উপেনভায়াই পূজা করিয়াছিলেন। চারি বারই ভোগ দেওয়া হইয়াছিল। আমরা সবাই সেখানে বসিয়া পূজা দেখিয়া প্রভূত আনন্দ উপভোগ করিয়াছিলাম। মনে পড়ে, আনন্দে আত্মহারা হইয়া আমি মধ্যে মধ্যে নৃত্যও করিয়াছি। উপেনভাইয়া অদ্যাপি প্রত্যেক বৎসর শিবরাত্রিতে এই ভাবে পূজা করিয়া থাকেন।
শ্রীগুরু শ্রীশ্রীরাম ঠাকুর
রোহিণীকুমার মজুমদার
পৃ/১১০
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on মার্চ ০৩, ২০২৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.