শ্রীশ্রীঠাকুরের জীবনী অবলম্বনে(৩)

🌹
নোয়াখালীতে ঠাকুর প্রথমে এই নাজিরবাবুর নিকটেই প্রকাশিত হন। ঠাকুর নিয়মিতভাবেই রন্ধনকার্য্য করিতেন, কিন্তু কোন দিনও নিজে কিছু আহার করিতেন না। নিজের ভাগের ভাত-তরকারি কুকুর, বিড়াল প্রভৃতি জন্তুদের খাওয়াইতেন। এই বিষয় একমাত্র বাড়ির ভৃত্য ছাড়া অন্য কেহই জানিতেন না। এক দিন রাত্রিতে ঠাকুরের শয়নঘরে ভৃত্যটি প্রবেশ করিয়া দেখিতে পায় ঠাকুর মশারির মধ্যে শূণ্যে বসিয়া আছেন। ভৃত্যটি ভয়ে চিৎকার করিয়া উঠিলে সদানন্দবাবু বাহিরে আসিলেন। সদানন্দ বাবুকে দেখিয়া সে বলিল, "ঐ ভুতুড়ে ঠাকুর মশারির মধ্যে ঝুলিতেছে।" সদানন্দ বাবু সেই ঘরে প্রবেশ করিয়া দেখিলেন, ঠাকুর মশারির মধ্যে অকাতরে ঘুমাইতেছেন।
জয়রাম 🌺🌿
"শ্রীগুরু শ্রীশ্রীরামঠাকুর"- শ্রীরোহিনী কুমার মজুমদার
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on ডিসেম্বর ২৪, ২০২৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.