শ্রী গুরু প্রণাম:-

🌹🌹
"সংসারবৃক্ষমারূঢ়াঃ পতন্তি নরকার্ণবে্।
যেনোদ্ধৃতমিদং বিশ্বং তস্মৈ শ্রীগুরবে নমঃ।।"
👉 জীব সংসাররূপ বৃক্ষে আরোহণ করিয়া নরক রূপ সমুদ্রে নিপাতিত হয়, যিনি এই পৃথিবীকে উদ্ধার করেন সেই গুরুদেবকে প্রণাম করি।— at Agartala-The City of peace and joy.
"গুরুর্ব্রহ্মা গুরুর্ব্বিষ্ণুগুরুর্দেবো মহেশ্বরঃ।
গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ।।"
👉 শ্রীগুরুদেব ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং তিনিই পরম ব্রহ্ম, সেই শ্রীগুরুদেবকে প্রণাম করি।
"অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন--শলাকয়া।
চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ।।"
👉 অজ্ঞানতারূপ অন্ধকার আচ্ছন্ন অন্ধ ব্যক্তির চক্ষুকে যিনি জ্ঞানরূপ অঞ্জনশলাকা দ্বারা উন্মীলিত করিয়াছেন সেই গুরুদেবকে প্রণাম করি।
"অখণ্ডমন্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম্।
তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ।।"
👉 অখণ্ডমন্ডলাকার বিশ্ব-ব্রহ্মান্ডকে যিনি প্রকাশ করেন এবং যিনি তাঁহার পরমপদকে পরিদর্শন করাইয়া দেন, সেই শ্রীগুরুদেবকে প্রণাম করি।
"স্থাবরং জঙ্গমং ব্যাপ্তং যৎকিঞ্চিৎ সচরাচরম্।
তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ।।"
👉 স্থাবর-জঙ্গমাত্মক এই বিশ্বচরাচরে সামান্যতম বস্তুর মধ্যেও যিনি পরিব্যাপ্ত এবং যিনি সেই পরম পদ দর্শন করাইয়া দেন, সেই শ্রীগুরুদেবকে প্রণাম করি।
"চিন্ময়ং ব্যাপিতং সর্ব্বং ত্রৈলোক্যং সচরাচরম্।
তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ।।"
👉 চিন্ময়রূপে যিনি সমগ্ৰ ত্রিভুবনে পরিব্যাপ্ত এবং যিনি তাঁহার (চিন্ময়রূপী) পরমপদ দর্শন করাইয়া দেন, সেই শ্রীগুরুদেবকে প্রণাম করি।
"সর্ব্বশ্রুতি - শিরোরত্ন - বিরাজিত - পদাম্বুজম্।
বেদান্তাম্বুজ - সূর্যায় তস্মৈ শ্রীগুরুবে নমঃ।।"
👉 শ্রুতি (বেদ) সমূহের শিরোরত্ন যাঁহার শ্রী পাদ-
পদ্মে বিরাজিত, যিনি বেদান্তরূপ কমল প্রকাশে সূর্যস্বরূপ, সেই শ্রীগুরুদেবকে প্রণাম করি।
"চৈতন্যং শাশ্বতং শান্তং ব্যোমাতীতং নিরঞ্জনম্।
বিন্দুনাদকলাতীতং তস্মৈ শ্রীগুরুবে নমঃ।।"
👉 যিনি চৈতন্য, শ্বাশত, শান্ত, আকাশ হইতেও যিনি নির্ম্মল, যিনি সগুণ - নির্গুণ উপাধিশূন্য, যিনি বিন্দু , নাদ ও কলার অতীত সেই শ্রীগুরুদেবকে প্রণাম করি।
"জ্ঞানশক্তিসমারূঢ়ং তত্ত্বমালাবিভূষিতঃ।
ভুক্তিমুক্তিপ্রদাতা চ তস্মৈ শ্রীগুরুবে নমঃ।।"
👉 যিনি জ্ঞানশক্তিতে সমাসীন, তত্ত্বরূপ মালিকা দ্বারা বিভূষিত, যিনি ভোগ ও মুক্তি প্রদান করেন, সেই গুরুদেবকে প্রণাম করি।
"অনেকজন্ম - সংপ্রাপ্ত - কর্ম্মবন্ধনবিদাহিনে।
আত্মজ্ঞানপ্রদানেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ।।"
👉 যিনি আত্মজ্ঞান প্রদান করিয়া অনেক জন্ম - সংক্রান্ত কর্ম্মবন্ধনের মুক্তি প্রদান করেন, সেই গুরুদেবকে প্রণাম করি।
"শোষণং ভবসিন্ধুশ্চ জ্ঞাপনং সারসম্পদম্।
গুরুঃ পাদোদকঃ সম্যক্ তস্মৈ শ্রীগুরুবে নমঃ।।"
👉 যাঁহার শ্রীচরণামৃত ভবসমুদ্রকে শোষণ করিয়া জগতের সার সম্পদকে সম্যকরূপে জ্ঞাপন করাইয়া দেয়, সেই শ্রীগুরুদেবকে প্রণাম করি।
"ন গুরোরধিকং তত্ত্বং ন গুরোরধিকং তপঃ।
তত্ত্বজ্ঞানাৎ পরং নাস্তি তস্মৈ শ্রীগুরবে নমঃ।।"
👉 শ্রীগুরুর অধিক কোন তত্ত্ববস্তু নাই, কোন তপস্যা নাই। গুরুতত্ত্ব হইতে শ্রেষ্ঠতর কোন জ্ঞান নেই ; সেই শ্রীগুরুদেবকে প্রণাম করি।
"মন্নাথঃ শ্রীজগন্নাথো মদ্গুরুঃ শ্রী জগদ্গুরুঃ।
মহাত্মা সর্ব্বভূতাত্মা তস্মৈ শ্রীগুরুবে নমঃ।।"
👉 আমার নাথই (পতি) জগতের নাথ ; আমার গুরুই জগৎগুরু। আমার আত্মাই সর্ব্বভূতের আত্মা। সেই (আত্মারূপী আমার পতি জগৎ গুরু সদৃশ) শ্রীগুরুদেবকে প্রণাম করি।
"গুরুরাদিরনাদিশ্চ গুরুঃ পরমদৈবতম্।
গুরুঃ পরতরং নাস্তি তস্মৈ শ্রীগুরুবে নমঃ।।"
👉 শ্রীগুরুদেবই সকল বস্তুর আদি এবং অনাদি ; শ্রীগুরুদেবই পরম দেবতা। শ্রীগুরুদেবের উপরে শ্রেষ্ঠ বস্তু আর কিছুই নাই। সেই শ্রীগুরুদেবকে প্রণাম করি।
"ধ্যানমূলং গুরুমূর্ত্তিঃ পূজামূলং গুরুঃ পদম্।
মন্ত্রমূলং গুরুর্ব্বাক্যং মোক্ষমূলং গুরুঃ কৃপা।।"
👉 শ্রীগুরুদেবের মূর্ত্তি ধ্যানের মূল, শ্রীগুরু - পাদ পদ্ম পূজার মূল, গুরুবাক্য মন্ত্রের মূল এবং গুরু কৃপা হইল মোক্ষলাভের মূল।
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
জয়রাম 🙏 জয় গোবিন্দ 🙏 জয় গুরু
All reactions:
9

Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on ডিসেম্বর ২৪, ২০২৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.