শ্রীশ্রীঠাকুরের অতি সংক্ষিপ্ত পরিচয়
পূর্ব্ববঙ্গের ফরিদপুর জিলার অন্তর্গত ডিঙ্গামাণিক গ্রামে ১২৬৬ বাং সনের ২১শে মাঘ, বৃহস্পতিবার ভোরে রোহিনী নক্ষত্রযুক্ত শুক্লা দশমীতে শ্রীশ্রীঠাকুর রামচন্দ্র চক্রবর্তী জন্মগ্রহণ করেন। তাঁহার পিতা রাধামাধব বিদ্যালঙ্কার মহাশয় একজন প্রসিদ্ধ তান্ত্রিক ও নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। তাঁহার সাধনক্ষেত্র এখনও তাঁহাদের বাড়ির পূর্ব্বভাগে বিদ্যমান আছে। শ্রীশ্রীঠাকুরের জননী কমলা দেবী অতিশয় সরলা সদাশয়া এবং রন্ধন কার্য্যে অতি নিপুণা ছিলেন। ধর্ম্মে তাঁহার ঐকান্তিক নিষ্ঠা ছিল। শ্রীশ্রীঠাকুর বাল্যকালে মৃত্তিকার দেবদেবীর মূৰ্ত্তি গড়িয়া পূজা
করিতেন এবং নিবিষ্ট চিত্তে রামায়ণ গান শুনিতেন। তিনি শ্যামাসঙ্গীত
ভালবাসিতেন এবং তাহা শুনিয়া তন্ময় হইয়া যাইতেন। বাল্যকালেও
তিনি অতিশয় কষ্ট সহিষ্ণু ও একাগ্রচিত্ত ছিলেন।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on এপ্রিল ০৫, ২০২৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.