ঠাকুর শ্রীশ্রী সত্যনারায়ণায় নমঃ
.............. ঠাকুর আর্ত, দীন, দুঃখীর দুয়ারে দুয়ারে বিচরণ করিতেন। তাঁহার সারাটা জীবন এক বিন্দুও বিশ্রাম লইবার সুযোগ ছিল না। তিনি দ্বারে দ্বারে ঘুরিয়া ভক্তগণের নানান সমস্যা হইতে তাহাদের উদ্ধার করিয়াছিলেন। কয়েকজন ভক্ত ঠাকুরকে বলিলেন, আপনার শ্রীদেহ পূজা করিব। তাঁহারা ফুল, চন্দন, দূর্বা, বেলপাতা লইয়া ঠাকুরের সম্মুখে আসিলেন। ঐ সময় ঠাকুর উর্ধ্বনেত্রে পাষাণ-প্রতিমার মত বসিয়া রহিলেন। ঐ সময় মনে হইল ঠাকুরের বাহ্যজ্ঞান লুপ্ত হইয়া গিয়াছে। পূজা শেষ হওয়ার পর যেন ঠাকুরের সম্বিত ফিরিল। তিনি বলিতে লাগিলেন-- "আমিই সত্যনারায়ণ, আমিই সত্যনারায়ণ, আমিই সত্যনারায়ণ।"
জয়রাম 

গুরু কৃপাহি কেবলম্
.jpg)
কোন মন্তব্য নেই: