আমি আপনেরে নাম দেওয়ার জন্য বাইসা আছি । এই আপনার " নাম " , এই আপনার দীক্ষা । এই নামের মধ্যে আমারে পাইবেন "। : - - শ্রীশ্রী রামঠাকুর ।

আমি আপনেরে নাম দেওয়ার জন্য বাইসা আছি ।
এই আপনার " নাম " ,
এই আপনার দীক্ষা ।
এই নামের মধ্যে আমারে পাইবেন "।
: - - শ্রীশ্রী রামঠাকুর ।

জয়রাম 卐 জয়গুরু ।
🌼 শুভ সকাল ।
আমি লক্ষ্য করিলাম শ্রী ঠাকুর একদৃষ্টে আমার দিকে
তাকাইয়া আছেন ।
আমি যন্ত্রচালিতের ন্যায় ঠাকুরের দিকে অগ্রসর হইয়া
পাদপদ্মে মাথা রাখিলাম ।
উঠিয়া দাঁড়াইলে ঠাকুর বলিলেন ,
" আমি আপনেরে নাম দেওয়ার জন্য বইসা আছি " ।
" আপনি নাম নেন " ।
আমি জানাইলাম ,
না , নাম আমি শুনিব না ।
আমাকে বীজমন্ত্র দেন ।
ঠাকুর বলিলেন ,
" আমি বীজমন্ত্রের প্রয়োজন দেখি না " ।
এই কথা শুনিয়া আমি শ্রীপদে মাথা নত করিলে ,
ঠাকুর আমার মাথায় শ্রীহস্ত স্থাপন করিলেন ।
এমন সময় শুনিলাম ,
অধ্যাপক মহাশয় বলিতেছেন ---
আপনারা ঠাকুর ভোগের প্রসাদ লইয়া ঠাকুর প্রণাম
করিয়া যান ।
এবার ঠাকুরকে শয়ন দিব ।
আমি অতীব জড়সড় ভাবে ঠাকুরের নিকট যাইয়া প্রনাম করিবার পূর্বেই তিনি বিছানার একটা অংশ হাত দিয়া
দেখাইয়া বলিলেন ,
" এইখানে আইসা বসেন "।
আমি বসিতেছি না দেখিয়া ঠাকুর বলিলেন ,
" কি হইল ? বসবেন না "?
আমি মাথা নাড়িয়া অসম্মতি প্রকাশ করিলাম ।
তখন শ্রী ঠাকুর বলিলেন ,---
-" বীজ ও নামের মধ্যে পার্থক্য কি আমি বলি ,
শুনেন " ।
শ্রী ঠাকুর বলিতে আরম্ভ করিলেন --
-" জীব অনিত্য ,অস্থায়ী পরিণামে দুঃখাবহ জিনিসের পিছনেই ধাওয়া করে ।
ভাগ্যের মান্য কইরা চলে না ।
সেইজন্য বার বার জন্ম নিতে হয় ।
বারবার মৃত্যূবরণ করতে হয় ।
ভবিতব্যের পুতুল হইয়া জন্ম মৃত্যূর সাগর অতিক্রম করতে
পারে না "।
আমার অবস্থা তখন দোদুল্যমান ।
শ্রীঠাকুর নাম ও বীজের মধ্যে পার্থক্য বিশদভাবে বুঝাইয়া দিলেন ।
এই প্রসঙ্গে ঠাকুর বলিলেন ---
" নাম জন্ম মৃত্যূর অতীত ,
নামের মধ্য দিয়াই গুরুর কৃপা সর্বক্ষণ বর্ষিত হয় " ।
শ্রীঠাকুর এই কথাগুলি বলিয়া শেষ করিবার সঙ্গে সঙ্গে
আমি শ্রী পাদপদ্মে প্রণাম করিয়া কাতর কণ্ঠে বলিলাম ,
আমি নাম নিব ।
শ্রীঠাকুর কৃপা করিয়া সঙ্গে সঙ্গে নাম দিয়া বলিলেন ,---
" এই আপনার নাম ,
এই আপনার দীক্ষা "।
" এই নামের মধ্যে আমারে পাইবেন " ।
আমি শ্রীপাদপদ্মে প্রণামের মধ্যমে আমার দেহ , মন , প্রাণ সমর্পণ করিলাম ।
প্রণত অবস্থায় থাকাকালে ঠাকুর আমার মাথায়
হাত রাখিয়া বলিলেন ,---
-" আমিই আপনার পূর্বনির্দিষ্ট সদ্ গুরু " ।
গৃহে আসিয়া মাতাপিতার চারণ বন্দনা করিয়া আশির্বাদ
গ্রহন করলাম ।
মাতৃজঠর হইতে জন্ম লাভ করিয়াছিলাম বৃহস্পতিবার ।
সদ্ গুরু হইতে দীক্ষারূপ নবজন্ম লাভ করিলাম বৃহস্পতিবার ।
জয়রাম ।
শ্রী ফনীন্দ্র কুমার মালাকার লিখিত ।
" রামভাই স্মরণে " হইতে.
পৃষ্ঠা সংখ্যা ১৪ হইতে ।

আমি আপনেরে নাম দেওয়ার জন্য বাইসা আছি । এই আপনার " নাম " , এই আপনার দীক্ষা । এই নামের মধ্যে আমারে পাইবেন "। : - - শ্রীশ্রী রামঠাকুর ।  আমি আপনেরে নাম দেওয়ার জন্য বাইসা আছি । এই আপনার " নাম " , এই আপনার দীক্ষা । এই নামের মধ্যে আমারে পাইবেন "। : - - শ্রীশ্রী রামঠাকুর । Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on মার্চ ১৮, ২০২৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.