এত কইরা বুঝাইলাম কেউ বুঝল না ,
এত কইরা শুনাইলাম কেউ শুনল না ,
দুয়ারে দুয়ারে ঘুরাই সার হইল ,
পোড়া কপাল আমার । "
: - - শ্রীশ্রী রামঠাকুর ।
🌸জয় গুরু 🌸 জয় রাম🌸 🌸শুভ সকাল🌸
কৈবর্ত্ত সম্প্রদায়ের কৌলিক গুরু শ্রীশ্রী রামঠাকুর মহাশয়কে উদ্দেশ্য করিয়া বলিলেন ,
" এদের সব ভর আপনারে দিলাম " ।
তাহা শুনিয়া ঠাকুর মহাশয় বলিতে লাগিলেন ,
" হ , আমি ত ভার নিবার লাইগাই বইসা আছি ।
প্রথম প্রথম সবাই দেয় ,
পরে আর আমায় বিশ্বাস করে না ।
কে জানে বুড়া হইছি যদি ভার বইতে না পারি । "
শেষের কথা গুলিতে ক্ষোভ দুঃখ মিশ্রিত ছিল বলিয়া
উপেন সাহা দাদার মনে হইয়াছিল ।
মহাজন বাক্যে জানা যায় সদগুরুর একটা প্রভাব থেকেই ।
সেই সদগুরু-শক্তির প্রভাবে আকর্ষিত হইয়া কৈবর্ত্ত
সম্প্রদায়ের কৌলিক গুরু শ্রীশ্রী ঠাকুরের নিকট সশিষ্য
শ্রীনাম প্রার্থী হইয়া আসিয়াছিলেন বলিয়াই মনে হয় ।
এই সব অধ্যাত্ম রহস্য বুঝা কঠিন ।
তবে সেই ভক্ত কৈবর্ত্তগুরু তাঁহার শিষ্য বর্গদের প্রতি যথেষ্ট আন্তরিক ছিলেন ।
শ্রীগুরুর উপর সম্পূর্ণ নির্ভর করিয়া সংসারে চলার চেষ্টা করিলে গুরুই সকাল ভার বহন করেন ,
এমন কথা ঠাকুর মহাশয় সকলকে প্রায় সব সময় বলিয়া আসিতেছেন ।
কিন্তু আশ্রিতরা নির্ভর করিতে শুরু করিয়াও তাহা ধরিয়া
রাখিতে সমর্থ হয় না ।
অহং কর্ত্তৃত্ব বোধ প্রবল হইয়া শেষে রক্ষা আর হয় না ।
শেষের এমন ক্ষোভ উক্তি শ্রীশ্রীঠাকুর প্রায়শঃই
করিয়া থাকেন ।
যেমন শ্রীঠাকুর একবার আশ্রিতদের লক্ষ্য করিয়া জোরের সহিত বলিয়াছিলেন ,
" এত কইরা বুঝাইলাম কেউ বুঝল না ,
এত কইরা শুনাইলাম কেউ শুনল না ,
দুয়ারে দুয়ারে ঘুরাই সার হইল ,
পোড়া কপাল আমার । "
জয় রাম
সদানন্দ চক্রবর্ত্তী ।
ছন্নাবতার শ্রীশ্রী রামঠাকুর ।
পৃষ্ঠা সংখ্যা ১০৮ হইতে ।
,
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
.jpg)
কোন মন্তব্য নেই: