ঠাকুরের কাছে

🙏
হটাৎ ঠাকুর বলিলেন, "এক গুরুর শিষ্য ছিল। সেই শিষ্য প্রত্যহ সকালে স্নান করিয়া তাহার পূজা ও ভোগ দিত। পূজা ও ভোগ না দিয়া সে কিছুই খাইত না।"
আমি বলিলাম, "ঠাকুর মশায়, কান ঘুরাইয়া নাক না দেখাইয়া সোজাসুজি বললেই হয়, আমারও কি তাহাই করিতে হইবে?" তিনি মাথা নাড়িয়া বলিলেন, "হাঁ।" আমি বলিলাম, "কি ভোগ দিব? সকালে খাই চা, কখনও ডিমের অমলেট্, কখনও বা চপ্ কাটলেট।" ঠাকুর বলিলেন, আপনি সকালে যাহা খান তাহাই ভোগ দিবেন।"
জয় রাম 🌺🌿
"শ্রীগুরু শ্রীশ্রীরামঠাকুর" -শ্রীরোহিনী কুমার মজুমদার ।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on ডিসেম্বর ২৪, ২০২৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.