শ্রীশ্রী রাম পূজা' - শ্রীরামের শ্রীচরণাশ্রিত ডাক্তার শ্রীযতীন্দ্র চন্দ্র দেব

 অতঃপর শ্রীরামের কঠোর তপশ্চর্য্যা আরম্ভ হইল। পর্ব্বতের সানুদেশে এক গুহায় শ্রীরামকে তদীয় গুরুদেব তপস্যায় বসাইলেন। দিনের পর দিন, মাসের পর মাস চলিল যোগ ও তন্ত্র, নানা ক্রিয়া কাঠোর তপস্যা। এই গুহায় অবশেষে শ্রীগুরুর আদেশে এক যজ্ঞানুষ্ঠান হইল। এই যজ্ঞে আহুতি দিয়া শ্রীরাম হইলেন "সর্বসিদ্ধ"। গুরুদেব তখন আদেশ করিলেন "বৎস, এখন জীব হিতৈষণার জন্য লোকালয়ে গমন কর। সাধন ও সিদ্ধির যে বীজ ভগবৎ কৃপায় তোমার সত্তায় নিহিত হইল তাহা পল্লবিত, পুষ্পিত ও ফলিত হউক।"

শ্রীশ্রীঠাকুর সজলচক্ষে শ্রীগুরু-পাদপদ্ম বন্দনা করিলেন, তাহাকে প্রদক্ষিণ করিয়া বিদায় লইলেন।
জয়রাম


গুরু কৃপাহি কেবলম্
'শ্রীশ্রী রাম পূজা' - শ্রীরামের শ্রীচরণাশ্রিত ডাক্তার শ্রীযতীন্দ্র চন্দ্র দেব
শ্রীশ্রী রাম পূজা' - শ্রীরামের শ্রীচরণাশ্রিত ডাক্তার শ্রীযতীন্দ্র চন্দ্র দেব শ্রীশ্রী রাম পূজা' - শ্রীরামের শ্রীচরণাশ্রিত ডাক্তার শ্রীযতীন্দ্র চন্দ্র দেব Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on ডিসেম্বর ২৪, ২০২৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.